কলকাতার Celebrity ফুচকা

 বাঙালি জাতির এক বড়ো গুন, সবাই নিজের পছন্দ মতো সবকিছুই বেছে নেই। আর তারপরই শুরু হয় মহারণ, কার পছন্দ সবথেকে ভালো সেই নিয়ে বাকযুদ্ধ, স্ট্যাটাস এর লড়াই...সে ব্রাজিল হোক বা আর্জেন্টিনা, ইলিশ নাকি চিংড়ি আবার মোগলাই or চাইনিজ !! তবে ২ টো বিষয়ে সবাই মিলে মিশে একটাই বাঙালি জাতি - বিরিয়ানী আর ফুচকা। প্রেমিক যুগলের ভালবাসা মিথ্যা হতে পারে, কিন্তু বাঙালির বিরিয়ানী ও ফুচকা প্রীতি চিরকালই অকৃত্রিম। যে সকল ব্লগারদের ক্যারিয়ার বিরিয়ানী এর উপর দাঁড়িয়ে নরম ও তুলতুলে মাটন পিসের রিভিউ না হয় তাদের জন্যই ছেড়ে দিলাম, আমরা বরং আসি দ্বিতীয়টায়।


গুগলের মতে পুচকার জন্ম ষোড়শ মহাজনপদের মগধে, তবে কথিত আছে কুন্তী নাকি দ্রৌপদীকে একবার পরীক্ষা করার উদ্দেশ্য, ছোটো রুটির বল আর বাসি তরকারি দিয়ে তাঁর পাঁচ স্বামীকে খাওয়াতে বলেন, আর দ্রৌপদীর মতো  Diplomatic মহিলা সেই বলের মধ্যে তরকারি ভরে পাণ্ডবদের খাওয়ান, তবে সে মহাভারতের অর্জুন হোক বা স্বচ্ছ ভারতের অর্জুন, ফুচকা প্রেমে মাতোয়ারা আট থেকে আশি সবাই.....😁


এই শহর কলকাতায় মানুষের যেমন অভাব নেই, তেমনই অভাব নেই ফুচকাওয়ালা আর তাদের অগুনতি ফুচকার...vintage টক জল ফুচকা, দই ফুচকা ছাড়া চিকেন ফুচকা, চকোলেট ফুচকা, ম্যাগি ফুচকা, আইসক্রিম ফুচকা, চিংড়ি ফুচকা...ফিউশন ফুচকার সে কতসব বাহার, এসব খেয়ে রিস্ক নেওয়ার থেকে ভালো অন্য কোনো সুস্থ ফিউশন খোঁজা। snacks এ ফুচকা নাকি ঝাল ঝাল dry নতুন আলুর আলুরদম!? আচ্ছা দুটোই কেন নয়, মানে খাচ্ছেন ফুচকা কিন্তু ভিতরের স্টাফিং রয়েছে আলুরদম, বোধ হয় খুব বাজে লাগবে না... দীর্ঘ কয়েক বছর ধরে, ঠিক এই কাজটাই করে আসছে ঢাকুরিয়ার ফেমাস রাজেন্দ্র ফুচকা এবং তাদের এই আলুরদম ফুচকার ভক্ত অগুনতি।


Rajendra Fuchka Stall



ঢাকুরিয়া ব্রিজের নিচে, দক্ষিণাপনের সামনে ছোট্ট একটা ফুচকার স্টল...স্টলের সাইজ যতো ছোটো, সেখানে ফুচকা খেতে আসা মানুষের লাইন ঠিক ততো বড়ো.... নরমাল ফুচকা, দই ফুচকা ছাড়া সবার requirment একটাই আলুরদম ফুচকা.... ফুচকার মধ্যে আলুরদমের আস্ত (ছোটো) আলু, উপরে দই, ভূজিয়া এর গার্নিশিং; মিলিয়ে মিশিয়ে সে এক জম্পেশ ব্যাপার, এই আলুরদম ফুচকার মেকিংটা একটা আর্ট আর এরকম আর্টপিস নিজের চোখে তৈরী হতে দেখলে কোন খাদ্যরসিকের না ভালো লাগে...🌚

Aloor Dum Fuchka


এর উপরের বাড়তি পাওনা দই চুরমুর, আমার মতো সাধারণ টক ঝাল মিষ্টি চুরমুর খেয়ে যারা অভ্যস্থ তাদের কাছে এটা বেশ ভালো লাগবে, উপরন্তু দই থাকায় এটা বেশ রিফ্রেশিং। এছাড়াও পছন্দের তালিকায় এদের আলুরদম, দই ফুচকার নামও রয়েছে।


Doi Churmur 


রাজেন্দ্র ফুচকার ইউএসপি হলো পকেট ফ্রেন্ডলি দাম আর কিছু সাধারণ ফিউশন, যা বছরের পর বছরের ধরে এদের ফুচকার ভক্ত সংখ্যা বাড়িয়েই চলেছে । কলকাতায় ফুচকাম্যান এর মতো ফিউশন ফুচকা joint এর একাধিক chain outlet রয়েছে, তবে কম দাম, অরিজিনাল টেস্ট এর জন্য আজও রাজেন্দ্র ফুচকার মতো ফুচকার স্টল বাঙালির বড়ো কাছের।


Aloor Dum Phuchka - ₹40 - ₹60

Doi Churmur - ₹40

Aloor Dum - ₹20- ₹30


Thank you 

Comments

Post a Comment

Popular posts from this blog

The Unknown Kebab Cart