বি ফর বিরিয়ানি, বি ফর ব্যারাকপুর
এখন তো একটা প্রবাদ সবার মুখেই শোনা যায়, " B for Biryani, B for Barrackpore".... তাই উঠলো বাই তো বিরিয়ানী খেতে ব্যারাকপুর যাই 😃
Barrackpore মানেই সবার ধারণা "দাদা বৌদি" বা "ডি বাপি", but it has lots of different food points to offer you different delicacies, probably the biggest food hub after Kolkata in South Bengal. যে তিনটে জায়গা cover না করলে, Barrackpore Food tour is incomplete - জলুয়ার কচুরি, দাদা বৌদির বিরিয়ানী আর জয়ন্তের স্পেশাল লস্যি।
সত্যি কথা বলতে কি জন্মের ২০ বছর পর প্রথমবার দাদা বৌদির বিরিয়ানী try করি, এই একটা বিরিয়ানির জন্য শুধু ব্যারাকপুর বা কলকাতা নয়, বাংলাদেশের মানুষও কেন এতো পাগল তা খুব ভালোভাবে বুঝতে পারি !! ব্রাউন রাইস, একটা বড়ো সাইজের আলু আর একদম নরম মাটন, গ্রিন চাটনি আর স্যালাড; একজন বিরিয়ানী প্রেমীর এর থেকে পারফেক্ট হয়তো আর কিছু হতে পারে না, আর একটা item যেটা নিয়ে কথা না বললেই নয় সেটা হলো ভেটকি ফিশ ফ্রাই, দাম যেমন ভালো খেতেও তেমন ভালোই....হয়তো মিত্র ক্যাফের ফিশ ফ্রাই এর মতো নয়, তবে বেশ ভালো আর সাথে ঐ mayonnaise dip... একসাথে জাস্ট অসাধারণ 😋
![]() |
Barrackpore স্টেশন এ আসা হবে আর লস্যি খাওয়া হবে না এমনটা করলে হয়তো খাদ্যদেবতা পাপ দেয়, সারি দিয়ে থাকা লস্যির দোকান....তবে এদের মধ্যে সবথেকে জনপ্রিয় ও বিশ্বস্ত হলো জয়ন্তের স্পেশাল লস্যি, এদের সব লস্যিই ভালো তবে বাদাম লস্যি একটু বেশিই ভালো, ভালো লাগার অন্যতম কারণ ওটার ইউনিক taste আর পকেট ফ্রেন্ডলি দাম (ব্যাক্তিগত মতামত)।
একটি বিশেষ কারণে জলুয়ার কচুরি খেয়ে ওঠা হয়নি, হয়তো খুব শিগগির হবে, Barrackpore এ আরও নতুন জায়গার খোঁজ হয়তো আসবে খুব তাড়াতাড়ি 😊





Comments
Post a Comment